RZS'99

Administrator Doe

Politics

Nov 09, 2025

নিউইয়র্কের মসনদে বসেই অ্যাকশনে মেয়র ইশরাক ‘কমদামি'

বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক, মার্কিন মুলুক: নিউইয়র্কের মসনদে বসেই অ্যাকশনে মেয়র ইশরাক ‘কমদামি’: ম্যানহাটনে হকার উচ্ছেদ শুরু! পাল্টে গেল টাইম স্কয়ারের চিত্র, হটডগের বদলে বসল ঝালমুড়ির টং।


নিউইয়র্কের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন নবনির্বাচিত মেয়র জনাব ইশরাক ‘কমদামি’। শপথ গ্রহণের পরপরই তিনি তার নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি—"নিউইয়র্ককে তিলোত্তমা বানাবো"—বাস্তবায়নে মাঠে নেমে পড়েছেন।

আজ সকাল থেকেই ম্যানহাটনের রাস্তায় মেয়র ইশরাকের নেতৃত্বে পরিচালিত হয় বিশাল উচ্ছেদ অভিযান। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র সাহেব সাদা পাঞ্জাবি পরে নিজেই রাস্তায় নেমে পড়েন এবং অবৈধ হটডগ ও হালাল গাইজের গাড়িগুলোকে দ্রুত রাস্তা খালি করার নির্দেশ দেন।

অভিযানের উল্লেখযোগ্য ঘটনাবলী: ১. স্ট্যাচু অব লিবার্টির সামনে নতুন নিয়ম: এখন থেকে স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে হকারদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে ১০ টাকার বাদাম কিনতে হবে। ২. টাইমস স্কয়ারে রিকশা লেন: হলুদ ট্যাক্সির দাপট কমাতে তিনি টাইমস স্কয়ারে আলাদা 'রিকশা লেন' চালু করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, "আসল জ্যামের ফিল না পেলে এটা কেমন কসমোপলিটন সিটি?" ৩. ফিফথ এভিনিউতে ফুটপাত বানিজ্য: বিশ্বের নামীদামী ব্র্যান্ডের দোকানের সামনে তিনি স্বল্প মূল্যে বা 'কমদামে' ফুটপাতে দোকান বসানোর অনুমতি দিয়েছেন, যাতে সবাই সস্তায় শপিং করতে পারে।

এক সাক্ষাৎকারে মেয়র ইশরাক ‘কমদামি’ বলেন, "নিউইয়র্কের ফুটপাত হবে জনগণের, তবে একটু চাঁদা দিয়ে। আমরা এই শহরকে সত্যিকারের আন্তর্জাতিক রূপ দেব, যেখানে বাংলা ও ইংরেজি মিলেমিশে একাকার হয়ে যাবে।"

এদিকে, নিউইয়র্কবাসী এই হঠাৎ পরিবর্তনে কিছুটা বিভ্রান্ত হলেও, ৫ ডলারে এক প্লেট ফুচকা পেয়ে অনেকেই বেশ খুশি!

Join Our Community Now

Join Community